রাতের আধারে রেললাইনের ক্লিপ চুরি – দৈনিক আজাদী





কালুরঘাট সেতুর পরে বোয়ালখালী এলাকায় রেল লাইনের ক্লিপ চুরি করার সময় মো. হোসেন (৩৫) নামে এক যুবককে হাতেনাতে ধরে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করেছে গেইটম্যান সিফাত হোসেন।

শনিবার রাত সাড়ে ৭টায় কালুরঘাট সেতুর পরে বোয়ালখালী অংশে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের ক্লিপ চুরি করার সময় তাকে অন ডিউটিরত গেইটম্যান ধরে ফেলে।

রেলওয়ের জান আলী হাট ষ্টেশনের মাস্টার নিজাম উদ্দিন জানান, কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর পরে বোয়ালখালী অংশ থেকে ক্লিপ চুরি করার সময় আমাদের ডিউটিরত গেইটম্যান সিফাত হোসেন এলাকাবাসীর সহেযাগিতায় একজন চোরকে হাতে নাতে ধরে ফেলে। পরবর্তীতে স্টেশনে নিয়ে এসে জিআরপি পুলিশের হাতে হস্তান্তর করা হয়।




Explore More Districts