রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু |

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু |

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু |

রাজবাড়ী বার্তা ডট কম  ঃ

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম (৪৪) মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৫টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আলেয়া বেগম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা গ্রামের খোরশেদ আলীর মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জ্বর নিয়ে তিনি রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি হন। পরে ডেঙ্গু পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান।

Explore More Districts