রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার।

রংপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দিবসটি উপলক্ষ্যে বুধবার (৫ই আগস্ট) সকাল ১০ টায় রংপুরের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।

এরপর রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রংপুর জেলা ও মহানগর ইউনিট কমান্ড, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই যোদ্ধারা যৌথভাবে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts