যশোর বাঘারপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৫ মাসের কারাদণ্ড

যশোর বাঘারপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৫ মাসের কারাদণ্ড

যশোর বাঘারপাড়ায় ইয়াবা সেবনের অপরাধে মো. সাজ্জাদ হোসেন (২৬) নামে এক যুবককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার জহুরপুর ইউনিয়নের যাদবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলী ইমরান।
দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন যাদবপুর গ্রামের মো. আবু সাঈদ মোড়লের ছেলে।

অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Explore More Districts