দুই দিন বৃষ্টি নেই তবু খেলা হচ্ছে না রাজশাহীতে, মেহরবের সেঞ্চুরি, নাসুমের ৫ উইকেট

দুই দিন বৃষ্টি নেই তবু খেলা হচ্ছে না রাজশাহীতে, মেহরবের সেঞ্চুরি, নাসুমের ৫ উইকেট

গত দুই দিন কোনো বৃষ্টি নেই রাজশাহীতে। তবু রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল–ঢাকা ম্যাচের এখনো টসও হয়নি। আগামীকাল কখন খেলা শুরু হবে সেটিও এখনো নিশ্চিত নয়।

কেন বল মাঠে গড়ানো যাচ্ছে না জানতে চাইলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের কিউরেটর গোলম রসুল প্রথম আলোকে জানিয়েছেন, মাটির কারণে বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। দুই দিন বৃষ্টির পর যে কাদা হয়েছে, তা এখনো শুকানো যাচ্ছে না।

ক্রিকেটারদের চোটের কথা বিবেচনায় নিয়ে আম্পায়াররা ম্যাচ শুরু করছেন না। আগামীকাল দুপুরের দিকে খেলা শুরু হতে পারে।

Explore More Districts