যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে এসে পৃথক দুটি ঘটনায় দুই নারীর ব্যাগ থেকে মোট ৯ হাজার ৭০০ টাকা চুরির অভিযোগ উঠেছে। রোববার (১২ জুলাই ) সকাল থেকে দুপুরের মধ্যে হাসপাতালের আউটডোর ও এক্স-রে বিভাগের সামনে এ ঘটনাগুলো ঘটে।
প্রথম ঘটনায়,বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মিনি বেগম (৩৫), বেলা সাড়ে এগারোটা দিকে হাসপাতালের আউটডোরের ১১ নম্বর গাইনি ওয়ার্ডের সামনে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার সাইড ব্যাগের ভেতরে থাকা ৩ হাজার ২০০ টাকা চুরি করে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি বিষয়টি বুঝতে পেরে অভিযোগ করেন।
অপর ঘটনায়, চুয়াডাঙ্গার দর্শনা থানার জয়নগর গ্রামের নাসিমা বেগম (৫৬), বেলা বারোটার দিকে নাতনির প্যাথলজিক্যাল পরীক্ষা করানোর জন্য হাসপাতালের এক্স-রে বিভাগের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাত চোর বা চোরেরা তার ভ্যানিটি ব্যাগ থেকে ৬ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগীদের দাবি, হাসপাতালের অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চক্র এ ধরনের চুরি সংঘটিত করছে। তারা হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় হাসপাতাল এলাকায় আগত রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে যশোর পুরাতন কসবা ফাঁড়ির ইনেসপেক্টর সানজীদ আহমেদ বলেন প্রতিনিয়ত চুরির বিষয়টা ভালো না। হাসপাতালে ডিউটি রতো পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেনসতর্কতার সহিত দায়িত্ব পালন করে। এভাবে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

