যশোরে হানি ট্র্যাপে’ আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, বিকাশ এজেন্টের সহযোগিতায় উদ্ধার

jessore map

যশোরের সাতমাইল এলাকায় এক ব্যক্তিকে কথিত ‘হানি ট্র্যাপে’ ফাঁসিয়ে আটকে রেখে তিন লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। পরে স্বজন ও এক বিকাশ এজেন্টের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী ওবায়দুল ইসলাম (৪৫) ঝিকরগাছা উপজেলার চান্দা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন দুপুর ১টার দিকে যশোরের বাড়ীনগর বাজার-সাতমাইল এলাকার পাশে এক অজ্ঞাতপরিচয় নারী ও কয়েকজন যুবক ওবায়দুলকে ডেকে নিয়ে আটক করেন। পরে তারা তার বিকাশ নম্বরে তিন লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে বাড়ীনগর বাজারের নিপুণ মার্কেটের পাশে শিমুল টেলিকমের একটি এজেন্ট নম্বর থেকেও টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়।

বিষয়টি জানতে পেরে ওবায়দুলের কাজিন স্থানীয় ইউপি সদস্য নাজমুল এবং ওই বিকাশ এজেন্ট নম্বরের মালিকের সহযোগিতায় তাকে উদ্ধারের উদ্যোগ নেন। পরে রাত ১২টার দিকে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারের সময় ওবায়দুলের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Explore More Districts