যশোরে শিপ্রা ঘোষের পরিবারের পাশে ইসকনের কেন্দ্রীয় নেতারা

যশোরে শিপ্রা ঘোষের পরিবারের পাশে ইসকনের কেন্দ্রীয় নেতারা

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজসহ সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নয়জন নেতা যশোরে এসে চাঁচড়া ইসকন মন্দির পরিদর্শন করেছেন। পরে তারা নিহত শিপ্রা ঘোষের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা ও সান্ত্বনা জানান।

সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ইসকনের নেতৃবৃন্দ যশোরে পৌঁছান। পরে তারা চাঁচড়া এলাকার ইসকন মন্দির পরিদর্শন করেন। মন্দির পরিদর্শন শেষে নেতারা শিপ্রা ঘোষের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর যশোর শহরের চাঁচড়া রাজাবাড়ী এলাকায় শিপ্রা ঘোষের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর ভাই পাপন ঘোষ বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইসকনের আট সদস্যের বিরুদ্ধে মামলা করেন।

মামলাটি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে।

Explore More Districts