যশোরে মে দিবসে শ্রমিকদের মাঝে গামছা বিতরণ

যশোরে মে দিবসে শ্রমিকদের মাঝে গামছা বিতরণ

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে মহান মে দিবসের এক আলোচনা সভা শুক্রবার (১ মে) সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিএম আবু ফয়সাল। । সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পরিচালক ডা.শেখ আবু শাহীন, অ্যাডভোকেট জিএম মুসা, এস আই আবু হাসান, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক শহিদ জয়, সাংবাদিক রফিকুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, মহিলা সম্পাদিকা নাজনীন হায়দার, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, মফিজুল ইসলাম লিটন, আব্দুর রশিদ, রায়হান কবির প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেছেন, যশোরস্থ সাতক্ষীরা সমিতির বয়স খুব বেশি দিনের না। এ সময়ের মধ্যে সমিতি নানা ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন দিবস উদযাপনের আয়োজন করেছে। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বৃক্ষ রোপণসহ নানা ধরনের সামাজিক কাজে অংশ নিয়েছে সংগঠনটি। সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করবে সংগঠনটি। সাতক্ষীরা জেলার যে সমস্ত মানুষ যশোরের শ্রম দেন তাদের কল্যাণে এ সংগঠনটি কাজ করে যাবে বলে বলা হয়।

আলোচনা সভায় সাতক্ষীরায় বাড়ি এবং বর্তমানে যশোরে কর্মরত এমন অনেক শ্রমিক অংশ নেন। পরে শ্রমিকদের মাঝে সংগঠনের পক্ষ থেকে গামছা বিতরণ করা হয়।

Explore More Districts