যশোরে বিএনপি নেতার জানাজায় গিয়ে মোটরসাইকেল খুইয়েছেন এক ব্যক্তির

যশোরে বিএনপি নেতার জানাজায় গিয়ে মোটরসাইকেল খুইয়েছেন এক ব্যক্তির

jessore map

যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে জানাজায় অংশ নিতে গিয়ে মোটরসাইকেল খুইয়েছেন সুমন হোসেন নামে এক ব্যক্তি । এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ে হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা সুমন হোসেন (৩৮) গত ২৯ এপ্রিল সকাল সাড়ে১০টার দিকে কচুয়া গ্রামে একটি জানাজায় অংশ নিতে যান।

তিনি স্থানীয় আনোয়ার হোসেন ইরানের জানাজায় অংশ নেয়ার মরহুমের বাড়ির পাশে তার মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় রেখে যান। পরে ফিরে এসে দেখেন অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।

চুরি হওয়া মোটরসাইকেলটি একটি কালো রঙের পালসার ব্রান্ডের। যার রেজিস্ট্রেশন নম্বর যশোর-ল-১৫-১৫৬১। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Explore More Districts