বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভা শহিদ বীর ওসমান হাদি ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন, এনসিপি যশোর জেলার প্রধান সমন্বয়কারী জনাব নুরুজ্জামান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির মুখপাত্র জনাব সাঈদ সান।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ ভূমিকা আজ সময়ের দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীতেও অন্যায় ও অনিয়ায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রশ্নোত্তর পর্ব শেষে সংগঠনের সার্বিক সাংগঠনিক পর্যালোচনা তুলে ধরেন মুখ্য সংগঠক সামিউল আলম শিমুল। সভায় সার্বিক আলোচনা করেন সদস্য সচিব জনাব বি এম আকাশ হোসেন বিজয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব শায়েদ মো. রিজভী। সভা শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


