যশোরে দোকানের টিনের ছাউনি কেটে চুরি, খোয়া গেল নগদ টাকাসহ ২ লাখ টাকার মালামাল

যশোরে দোকানের টিনের ছাউনি কেটে চুরি, খোয়া গেল নগদ টাকাসহ ২ লাখ টাকার মালামাল

যশোর শহরের আশ্রম রোড এলাকায় একটি মুদি দোকানের টিনের ছাউনি কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকান থেকে নগদ টাকা ও বিভিন্ন পণ্য নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিকের পরিবার। তাদের দাবি, চুরি যাওয়া মালামালের মোট মূল্য প্রায় দুই লাখ টাকা।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ‘মা টি স্টোর অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর’ নামের দোকানটিতে এ ঘটনা ঘটে।

দোকান মালিক আহাদ আলীর স্ত্রী পপি বেগম জানান, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তার স্বামী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে দোকান খুলতে এসে ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। পরে ওপরে তাকিয়ে দোকানের টিনের ছাউনি কাটা দেখতে পান।

পপি বেগমের ভাষ্য অনুযায়ী, দোকানের ক্যাশ বাক্সে রাখা নগদ ৭০ হাজার টাকা, প্রায় ১৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, একটি ইলেকট্রিক চুলা, সাবান, ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন পণ্য চুরি হয়েছে। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় দুই লাখ টাকা বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও আশপাশের ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানিয়েছে পরিবারটি।

তবে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “এখনো পর্যন্ত এ-সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Explore More Districts