মেহেন্দিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে আটক ২২, ১৮ জনের কারাদণ্ড

মেহেন্দিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে আটক ২২, ১৮ জনের কারাদণ্ড

১৩ October ২০২৬ Tuesday ১০:০০:০৯ PM

Print this E-mail this


প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন:

মেহেন্দিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে আটক ২২, ১৮ জনের কারাদণ্ড

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২২ জনকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে ১৮ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি চারজনকে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার সকালে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান।কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রীপুর ইউনিয়নের চরবগী গ্রামের জাহাঙ্গীর (৩৩) ও রাসেল সরদার (২০); দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ এলাকার মামুন (২২) ও বাবুল হোসেন (২০); জাঙ্গালিয়া ইউনিয়নের হাজিরহাট এলাকার সিরাজ খান (৬৫) এবং চর শেফালী এলাকার খলিল বেপারী (৪০)। এ ছাড়া পটুয়াখালীর কলাপাড়া এলাকার মিলন হাওলাদার (৩০), আলীমাবাদ ইউনিয়নের মাছকাজি এলাকার মোহাম্মদ হোসেন (৩৫), হোসেন মোল্লা (২৫), মোহাম্মদ কবির (৩০), বেলাল হোসেন (২০), চরমহিষা গ্রামের জোবান (২০) ও সোহাগ (১৯),চরগোপালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের সাগর শিকদার (২৩) ও আবুল কালাম (৩২), জালিরচর গ্রামের শাহীন (২০) এবং দড়িচর খাজুরিয়ার চর বউডুবা গ্রামের মনির হাওলাদার (২৫) ও জাকির তালুকদার (৩০) রয়েছেন।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, রাতভর মেঘনা, গজারিয়া, তেঁতুলিয়া ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়। এ সময় প্রায় ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় নদ-নদীতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সরকার ঘোষিত নিষেধাজ্ঞার সময় মা ইলিশ শিকার বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে

বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা

বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা

বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই

Explore More Districts