যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি

যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি

যশোর সদর উপজেলার মন্ডলগাতীতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্ডলগাতী কফি হাউজের সামনে এ ঘটনা ঘটে।

আহত লাবনী বেগম (২৫) মন্ডলগাতী গ্রামের শুকর আলীর মেয়ে। অভিযুক্ত মো. মিঠুন (২৯) খড়কি এলাকার আতিয়ারের ছেলে এবং তিনি লাবনীর তালাকপ্রাপ্ত স্বামী।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে মিঠুন ধারালো চাকু দিয়ে লাবনীকে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে লাবনী হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

Explore More Districts