যশোরে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ, চালানো হলো পরিচ্ছন্নতা অভিযান

যশোরে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ, চালানো হলো পরিচ্ছন্নতা অভিযান

‘রাখিব পরিবেশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’—এই স্লোগানকে সামনে রেখে যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার ঘোপ শিশু সংঘের উদ্যোগে এবং আর জে ডায়াবেটিক ফুট অ্যান্ড ভাইটাল কেয়ার হাসপাতালের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. আহসান কবির বাপ্পি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আবদুল্লাহ আল গাদ্দাফি রানা। এ সময় ঘোপ শিশু সংঘের আহ্বায়ক মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। বিশেষ করে যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে আয়োজক ও স্থানীয়দের অংশগ্রহণে এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

Explore More Districts