যমুনা সেতু ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ পরিবারের পাশে ডু সামথিং ফাউন্ডেশন

যমুনা সেতু ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ পরিবারের পাশে ডু সামথিং ফাউন্ডেশন

ঈদে বাড়ি ফেরার যাত্রায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে ডু সামথিং ফাউন্ডেশন। নিহত প্রত্যেক পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

যমুনা সেতু ট্রাক দুর্ঘটনা

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা নিহতদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা পৌঁছে দেন। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

নিহতদের মধ্যে ৯ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়, একজনের বাড়ি নিয়ামতপুরে, একজনের বাড়ি রাজশাহীর তানোরে, একজনের বাড়ি নাটোরের লালপুরে, দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় এবং একজনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।

জানা গেছে, নিহত ১৫ জনের মধ্যে ১৪ জন পেশায় হকার ছিলেন। অপরজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হাচান আলী, যিনি ভ্রাম্যমাণ দিনমজুর হিসেবে কাজ করতেন।

ডু সামথিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নাজমুল ইসলাম বলেন, “ঈদের আনন্দের মুহূর্তেই এসব পরিবারের জন্য নেমে আসে শোকের ছায়া। এমন কঠিন সময়ে আমরা দ্রুত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই সহায়তা হয়তো তাদের শোক লাঘব করবে না, তবে তাদের প্রতি আমাদের সহমর্মিতার বার্তা পৌঁছে দেবে।”

আরও পড়ুন :

সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এ ধরনের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো উচিত।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.


Follow Zoom Bangla News On Google

Explore More Districts