মীর মশাররফ হোসেনের স্মৃতি ধরে রাখার কেন্দ্রই হারাচ্ছে স্মৃতি

মীর মশাররফ হোসেনের স্মৃতি ধরে রাখার কেন্দ্রই হারাচ্ছে স্মৃতি

আজ ১৩ নভেম্বর মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বাংলা একাডেমির উদ্যোগে পদমদীর স্মৃতিকেন্দ্রে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রথমবারের মতো দিনব্যাপী মীরমেলা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে স্থানীয় ব্যক্তিদের প্রশ্ন, বছরে এক দিন জন্মবার্ষিকী উদ্‌যাপনের মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে এই সাহিত্যিকের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ?

গত মঙ্গলবার স্মৃতিকেন্দ্রে গিয়ে দেখা গেল, তেমন কোনো দর্শনার্থী নেই। ভবনের বিভিন্ন স্থানে ফাটল। কোথাও কোথাও দেয়ালের রং ও পলেস্তারা খসে পড়েছে। মূল প্রবেশপথের দুই পাশে থাকা বাতিগুলোও নেই। মাঠের বেঞ্চগুলোয় জমে আছে ময়লা। গ্রন্থাগারের বুকশেলফে মীর মশাররফ হোসেনের লেখা কয়েক শ বই সাজানো রয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রের আবর্জনা পরিষ্কার এবং রং করার কাজ শুরু হয়েছে।

১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে নানাবাড়িতে জন্ম মীর মশাররফ হোসেনের। পৈতৃক নিবাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে। শৈশবে কুষ্টিয়ায় লেখাপড়া শুরু করেন তিনি। পরে পদমদী গ্রামের বিদ্যালয়েও পড়াশোনা করেন। কৃষ্ণনগর ও কলকাতায় তাঁর শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। কর্মজীবনের বড় একটি সময় কেটেছে ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি করে। এ ছাড়া টাঙ্গাইলের দেলদুয়ার স্টেটেও নায়েবের দায়িত্ব পালন করেন তিনি।

Explore More Districts