“মির্জাপুরে দুটি মোবাইল কোর্ট অভিযানে ৬ জনকে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা” – News Tangail

“মির্জাপুরে দুটি মোবাইল কোর্ট অভিযানে ৬ জনকে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা” – News Tangail

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযানে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত ও বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও প্রশাসনের সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে লাল মাটি বিক্রির দায়ে তিনটি স্থানে মাটিবোঝাই ৯টি গাড়ি জব্দ করা হয়। এর মধ্যে মাটি ব্যবসায়ী শহিদুল দেওয়ান ও ইলিয়াস সিকদারকে প্রতি জনকে ৩ লাখ, আহাদ সিকদারকে ২ লাখ এবং শাহীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার সকালে মির্জাপুর পৌর এলাকার বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজন গ্যাস সিলিন্ডার খুচরা বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্র জানায়, অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোতে মূল্য তালিকা ছাড়া সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন, “আমরা অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার। সংবাদ পাওয়া মাত্রই অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts