মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) পক্ষ থেকে প্রথম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আগামীকাল মঙ্গলবারও প্রসিকিউশন পক্ষ এই যুক্তিতর্ক চালিয়ে যাবে।

Explore More Districts