কাউখালীতে গলায় রশি দিয়ে জেলের আত্মহত্যা

কাউখালীতে গলায় রশি দিয়ে জেলের আত্মহত্যা

১১ May ২০২৬ Monday ১০:৪৩:৩৯ PM

Print this E-mail this


কাউখালীতে গলায় রশি দিয়ে জেলের আত্মহত্যা

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী উপজেলায় ছৈলা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. হানিফ খান এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১মে ) দুপুরে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের উত্তর সুবিদপুর গ্রামের নদীর পারে একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। মো. হানিফ খান (২৭) একই এলাকার মো. হোসেন খানের ছেলে।
স্থানীয়রা জানান,সোমবার দুপুরে হানিফ মোবাইল ফোনে শ্বশুর বাড়িতে তার স্ত্রীকে ফোন দেয়। ফোনে হানিফের সাথে স্ত্রীর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হানিফ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে নিহতের পরিবার তাকে খোঁজ খুজির এক পর্যায়ে বাড়ির কাছে নদীর পারে গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পায়।
স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানায়, ছৈলা গাছের ডালে গলায় দড়ি পেঁচানো মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে কাউখালী থানায় নিয়ে যায়।

কাউখালী থানার ওসি(তদন্ত) মো. এবাদ আলী মোল্লা বলেন, স্থানীয়রা গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা যায়। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী

হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত

বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩

বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন, ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা

দু’বছরে বিসিসির মশা মারার ব্যয় ২১ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি

Explore More Districts