মালখানা ব্যবস্থাপনায় পদ্ধতি প্রবর্তনে ১২ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে প্রতিবেদন দিতে নির্দেশ

মালখানা ব্যবস্থাপনায় পদ্ধতি প্রবর্তনে ১২ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে প্রতিবেদন দিতে নির্দেশ

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন ও যায়েদ বিন আমজাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী।

১২ সদস্যের কমিটিতে কে কে থাকবেন, তা সাংবাদিকদের জানান রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাঁর তথ্যমতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে কমিটিতে পুলিশের আইজিপি মনোনীত একজন পুলিশ সদস্য, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মনোনীত অধস্তন আদালতের একজন বিচারক, বাংলাদেশ ব্যাংকের মনোনীত একজন প্রতিনিধি, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় মনোনীত একজন প্রযুক্তি বিশেষজ্ঞ, অ্যাটর্নি জেনারেলের মনোনীত দুজন কর্মকর্তা, রিট আবেদনকারীর আইনজীবী ও তাঁর একজন প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মনোনীত একজন প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মনোনীত একজন প্রতিনিধি, বাংলাদেশ কোস্ট গার্ড মনোনীত একজন প্রতিনিধি ও জাতীয় রাজস্ব বোর্ড মনোনীত শুল্ক অধিদপ্তরের একজন প্রতিনিধি থাকবেন। কমিটি দুই মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করবে।

Explore More Districts