মাদুরোর পর ভেনেজুয়েলায় ট্রাম্পের পরবর্তী নিশানায় কে

মাদুরোর পর ভেনেজুয়েলায় ট্রাম্পের পরবর্তী নিশানায় কে

সূত্র বলেছে, ওয়াশিংটন বিশ্বাস করে, কাবেলোর তুলনায় পাদ্রিনো কম জেদি এবং নিজের নিরাপদে ক্ষমতা হস্তান্তরের পথ খুঁজতে গিয়ে যুক্তরাষ্ট্রের নির্দেশ অনুসরণ করার সম্ভাবনা বেশি।

এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্স থেকে ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল। তবে তিনি সুনির্দিষ্ট করে ওই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।

ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) ভেনেজুয়েলায় অবশিষ্ট শক্তিগুলোর ওপর সর্বোচ্চ প্রভাব খাটানোর কথা বলছেন। তিনি নিশ্চিত করতে চাইছেন, তাঁরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবেন। তাঁরা অবৈধ অভিবাসন বন্ধ করা, মাদক পাচার রোধ করা, তেল অবকাঠামো পুনরুজ্জীবিত করা এবং ভেনেজুয়েলার মানুষের জন্য সঠিক কাজ করবেন।’

Explore More Districts