মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যশোরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যশোরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে যশোরে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উদ্যোগে এবং শিশু একাডেমি যশোরের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,যশোরের উপ-পরিচালক পারভীন আক্তার। সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সভিত্তিক মোট চারটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। শিশুদের ছোটবেলা থেকেই মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Explore More Districts