মেলান্দহ সংবাদদাতা
জামালপুরের মেলান্দহের গার্মেন্টস শ্রমিক ক্যান্সার রোগি মুসলিম উদ্দিন (৪০) বাঁচতে চায়। মুসলিম উদ্দিন নয়ানগর ইউনিয়নের দাগি গ্রামের মৎস্যজীবি আজিজল হকের ছেলে। আজিজল হকের আরেক ছেলে নুরুল্লাহ ট্রেনে কাটা পড়ে পঙ্গুত্ব জীবন কাটাচ্ছে। অভাবী সংসারে মুসলিম উদ্দিন এইচএসসি পাশের পর জীবিকার তাগিদে ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজে যোগদেন। মুসলিমের ৩ মেয়ের লেখাপড়ার খরচ যোগানোসহ সংসার চালানোই কঠিন। এরমধ্যে ক্যান্সার আক্রান্ত হয়ে সর্বস্ব বিক্রি করেও চিকিৎসার খরচ যোগান দিতে পারছেন না। বর্তমানে সে ঢাকার মহাখালি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য ৫ লক্ষাধিক টাকার প্রয়োজন। সরকার-বিত্তশালী এবং সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন।
