| ২৫ October ২০২৪ Friday ৩:৪১:১৪ PM | |

সৈয়দ রাসেল, কলাপাড়া.কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে ফুটবল খেলার মাঠে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল তাউয়েব (৩৫), নাজমুল হাসান (২৫), ইছা (২২), মারুফ (২২), তামিম আকন (২০), ইমরান (২০), আশিক (২৫), হাসান (২০), মিয়াজ (৩০) আহত হয়েছে।আহতদের মধ্যে আবুল তাউয়েব (৩৫) ও নাজমুল হাসান (২৫) কে উন্নত চিকিৎসার জন্য ঘটনার দিন রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেছেন কর্মরত চিকিৎসক।
বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তবে স্থানীয় একটি সূত্র জানায়, মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের ঘটনা পূর্ব শত্রুতার সূত্রপাত ধরে প্রথম দফা যুবদলের নেতৃত্বে স্থানীয় মইন ও তার সহযোগিদের ওপর হামলা হয়। এরপরে দ্বিতীয় বার আবারও হামলা চালায়। এসময় পাল্টহামলায় যুবদলের নেতা সমর্থকরা আহত হয়। এর জের ধরে যুবদলের নেতৃত্বে তিনটি বসতঘরে হামলা তান্ডব চালানো হয়েছে। তছনছ করা হয় আসবাবপত্র।
তবে সূত্রটি আরো জানায় ফুটবল নিয়ে কিছুই হয়নি।
ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল তাউয়েব বলেন, এমদাদুল দফাদারের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের ফোরকান, মহিন, সালে হাওলাদার, মোস্তাফিজুর, রাকিবুল, আব্দুল রব, সোহাগ, আল আমিন, তরিকুল সহ ২০/২৫ জন তাদের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাজাহান পারভেজ বলেন, খবর পেয়ে আহতদের খোঁজখবর নিয়েছি, দোষিদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা দেওয়া হবে।
ওই ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি সোর্স ঘটনাস্থানে পাঠিয়েছি, এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

