জঙ্গলে মিললো মীরসরাই আওয়ামী লীগ নেতার লাশ – দৈনিক আজাদী

জঙ্গলে মিললো মীরসরাই আওয়ামী লীগ নেতার লাশ – দৈনিক আজাদী

মীরসরাইয়ে নিখোঁজের ৩ দিন পর জঙ্গল থেকে আবু তাহের ভূঁইয়া (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় একটি পাটিপাতা বাগানের জঙ্গল থেকে নিহতের লাশ উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ।

নিহত আবু তাহের ভূঁইয়া উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের জামালের দোকাল এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নিহতের ভাতিজা মেহেদী হাসান জানান, তার চাচাকে গুম করে হত্যা করা হয়েছে। পাশের এলাকার এক ব্যক্তি ৫ আগস্টের পর থেকে দমক দিয়ে আসছিলেন। নিখোঁজের পর নাম্বার ট্র্যাক করলে একদিন জাফরাবাদ গুচ্ছ গ্রাম এলাকা দেখায়। শুক্রবার সকালে ছোট বাচ্চারা জঙ্গলের পাশে মৃত লাশ দেখে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তার চাচার লাশ। পুলিশকে খবর দিলে পুলিশ লাশ এসে নিয়ে যায়।

চাচার হত্যার বিচার চেয়ে মেহেদী বলেন, আমার চাচার এলাকার মধ্যে কারো সাথে কোন বিভেদ ছিলো না। সবার সাথে ভালো সম্পর্ক। কেনো আমার চাচাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা করে ময়নাদতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Explore More Districts