| ৭ September ২০২৬ Monday ১২:৩৩:০৪ PM | |
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজার সংলগ্ন আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন ধরে খেলাধুলার অনুপযোগী ছিল। শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ তৈরি করতে মাঠটি মাটি দিয়ে ভরাট ও সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিএনপি নেতা রাজু আহমেদ রাজা।
রাজু আহমেদ রাজা টিকিকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে তিনি নিজ উদ্যোগে মাঠে ভালোভাবে মাটি ভরাটের কাজ করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মাঠটি খেলার অনুপযোগী থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারত না। মাঠটি সংস্কার হলে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে।
এ বিষয়ে টিকিকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মাঠটি সংস্কারের উদ্যোগ প্রশংসনীয়। স্থানীয়ভাবে এমন উদ্যোগ আরও হওয়া প্রয়োজন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
