মঠবাড়িয়ায় আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র

মঠবাড়িয়ায় আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র

৬ May ২০২৬ Wednesday ১২:৪১:১০ PM

Print this E-mail this


মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

মঠবাড়িয়ায় আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র

পিরোজপুরের মঠবাড়িয়ায় আল আমিন জুয়েল হাওলাদার(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রে’ফ’তা’র করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর মিঠাখালী গ্রাম থেকে তাকে গ্রে’ফ’তা’র করা হয়। এসময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রে’ফ’তা’রকৃত আল আমিন জুয়েল উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের খলিলুর রহমান হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই হৃদয় চাকলাদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার উত্তর মিঠাখালী ০২নং ওয়ার্ডের জনৈক নাসিরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আল আমিন জুয়েলকে আটক করে। এসময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, গ্রে’ফ’তা’রকৃত আল আমিন জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়৷

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts