ভোলায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

ভোলায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

৭ October ২০২৬ Wednesday ১:৩৫:৪৯ PM

Print this E-mail this


ভোলা প্রতিনিধি:

ভোলায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ভোলা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হেমায়েত হোসেন ওরফে খোকন চাকলাদার (৫০), মো. মাকসুদ (৪৬) ও আবু তাহের (৩৫)। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার মধ্যরাতে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তিন ডাকাত। এমন গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি বসতঘর থেকে মো. হেমায়েত হোসেন ওরফে খোকন চাকলাদার, মো. মাকসুদ ও আবু তাহেরকে গ্রেপ্তার করে।

এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২টি রামদা, ২টি বগি দা, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি, ১টি তালা কাটার, ৩টি কাঁচি, ১টি লোহার রড, ১টি পাথর, ২টি ওয়াকিটকি, ৪টি মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ১টি ম্যাগনিফাইং গ্লাস, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি মাইক্রোফোন স্পিকার ও ১টি কাঁধব্যাগসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানের সময় অজ্ঞাতনামা ৩-৪ জন পালিয়ে যায়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ জানান, এ ঘটনায় শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার দুপুরের দিকে ভোলার আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts