রাজধানীতে তেজগাঁওয়ের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী আছেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের একজন সদস্যও আছেন।


