
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলার লোহাগড়ার এড়ন্দার বাজারের বিধান স্টোরকে ৫০০০/- হাজার টাকা এবং সদরের নাকশী বাজারের নাসিম স্টোরকে ২০০০/- হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান এ জরিমানা আদায় করেন।
অভিযান শেষে ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান জানান, এ অভিযান অভ্যহত থাকবে। অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা ক্যাবের সেক্রেটারী, ক্যাব সদস্য আসাদুর রহমান, ভোক্তা অফিসের অফিস সহকারি বিউটি খানম ও পুলিশ সদস্যবৃন্দ।
