ভূপাতিত মার্কিন বিমানের ছবি প্রকাশ করলেন ইরানের স্পিকার – DesheBideshe

ভূপাতিত মার্কিন বিমানের ছবি প্রকাশ করলেন ইরানের স্পিকার – DesheBideshe

ভূপাতিত মার্কিন বিমানের ছবি প্রকাশ করলেন ইরানের স্পিকার – DesheBideshe

তেহরান, ৫ এপ্রিল – যুক্তরাষ্ট্রের ভূপাতিত করা একটি সামরিক বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই ছবিতে একটি বিমানকে পুরোপুরি ভস্মীভূত অবস্থায় দেখা যায়।

ছবিটির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যদি এমন আরও তিনটি বিজয় লাভ করে, তবে তারা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

এর আগে ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছিল, ইস্ফাহানে যুক্তরাষ্ট্রের একটি সি-১৩০ পরিবহন বিমান ভূপাতিত করা হয়েছে। মূলত বিধ্বস্ত হওয়া একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করতে বিমানটি অভিযানে অংশ নিয়েছিল। এছাড়া ইরানের সেনাবাহিনী দাবি করেছে, সি-১৩০ বিমানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ভূপাতিত করা হয়েছে।

সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানান, এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধার করতে আসা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অ্যারোস্পেস, স্থল বাহিনী, ইরাকের পপুলার ইউনিট, আধাসামরিক বাহিনী বাসিজ এবং পুলিশ কমান্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে। এই যৌথ অভিযানেই যুক্তরাষ্ট্রের একাধিক আকাশযান ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয় এবং সেদিনই এর পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। এর দুই দিন পর ওই বিমানের অপর ক্রুকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬



Explore More Districts