চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় ১৩ এপ্রিল সাধারণ ছুটি – DesheBideshe

চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় ১৩ এপ্রিল সাধারণ ছুটি – DesheBideshe

চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় ১৩ এপ্রিল সাধারণ ছুটি – DesheBideshe

ঢাকা, ৫ এপ্রিল – চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল দেশের তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই তিনটি জেলার বাইরে দেশের অন্যান্য স্থানে বসবাসরত সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে গণ্য হবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি, আধা সরকারি, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য ২০২৫ সালের ছুটির তালিকা নির্ধারণ করে গত ৯ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছিল।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬

Explore More Districts