বোয়ালখালীতে বোরো আবাদে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ – Chittagong News

বোয়ালখালীতে বোরো আবাদে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ – Chittagong News

বোয়ালখালী উপজেলায় রবি মৌসুমে বোরো ধানের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই প্রণোদনা কার্যক্রমের আওতায় ২ হাজার ৪০০ জন কৃষকের মাঝে বীজ ধান ও সার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহেদী হাসান এবং উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে।

কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ জানান,১ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান দেওয়া হয়েছে।১ হাজার ৪০০ জন কৃষক পেয়েছেন ৫ কেজি করে উফশী জাতের বীজ ধান।প্রতিটি কৃষককে দেওয়া হয়েছে ২০ কেজি করে দুটি প্রকারের সার।

এ বছর বোয়ালখালীতে ১ হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, “কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকার সবসময় পাশে রয়েছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উপস্থিত অন্যান্য কর্মকর্তারা জানান, এই প্রণোদনার ফলে কৃষকদের বোরো চাষে আগ্রহ বাড়বে এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।

এমভি/সিটিজিনিউজ

Explore More Districts