বিসিসির চিফ অ্যাসেসর নূরুল ইসলামকে দুর্নীতির অভিযোগে পদ থেকে অব্যাহতি

বিসিসির চিফ অ্যাসেসর নূরুল ইসলামকে দুর্নীতির অভিযোগে পদ থেকে অব্যাহতি

৭ June ২০২৬ Sunday ১১:৫২:৩৪ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

বিসিসির চিফ অ্যাসেসর নূরুল ইসলামকে দুর্নীতির অভিযোগে পদ থেকে অব্যাহতি

নিয়োগ অবৈধ এবং অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের চিফ অ্যাসেসর নূরুল ইসলামকে চিফ অ্যাসেসর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে প্রশাসকের কার্যালয়ে বিশেষ কর্মে ন্যস্ত করা হয়েছে।

রবিবার (৭ জুন) বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এদিকে অনিয়ম তদন্তে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজজামান ও আইন উপদেষ্টা অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলামের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts