বিসিবির ম্যারাথন সভা শেষে চার পরিচালকের পদত্যাগ – DesheBideshe

বিসিবির ম্যারাথন সভা শেষে চার পরিচালকের পদত্যাগ – DesheBideshe

বিসিবির ম্যারাথন সভা শেষে চার পরিচালকের পদত্যাগ – DesheBideshe

ঢাকা, ৫ এপ্রিল – শনিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যারাথন সভা অনুষ্ঠিত হয়। এই সভা শেষে একে একে পদত্যাগ করেছেন বিসিবির চারজন পরিচালক।

পদত্যাগকারী এই চার পরিচালক হলেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু, ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম, সিকিউরিটি কমিটির মেহেরব আলম এবং মেডিকেল কমিটির দায়িত্বে থাকা মঞ্জুরুল আলম।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রাত দশটার দিকে ইমেইলের মাধ্যমে তারা নিজেদের পদত্যাগের কথা বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানান। প্রত্যেকেই পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

এর আগে বোর্ড সভা থেকে বের হয়েই প্রথম পদত্যাগপত্র জমা দেন ফায়াজুর রহমান মিতু। পদত্যাগ করা এই চারজনই শনিবারের ওই সভায় উপস্থিত ছিলেন।

গত কয়েক সপ্তাহ ধরেই বিসিবিতে পরিচালকদের পদত্যাগের একটি প্রবণতা দেখা যাচ্ছে। এই চারজনের আগে বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সালও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তিনি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক।

সাম্প্রতিক এই পদত্যাগের পর বিসিবিতে বর্তমানে পরিচালকের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। উল্লেখ্য নির্বাচনের মাধ্যমে ২৩ জন এবং সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মনোনীত ২ জন পরিচালক নিয়ে এই বোর্ড গঠিত হয়েছিল। পরবর্তীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেনকে সহসভাপতি হিসেবে মনোনীত করা হয়।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬



Explore More Districts