বিশ্ব ইজতেমা এবার তিন পর্বে অনুষ্ঠিত হবে – Daily Gazipur Online

বিশ্ব ইজতেমা এবার তিন পর্বে অনুষ্ঠিত হবে – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিশ্ব ইজতেমা এবার তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি, তৃতীয় পর্ব ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রয়ারি অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম যুগ্ম সচিব (রাজনৈতিক-২ অধিশাখা) স্বাক্ষরিত এক চিঠিতে উভয় পক্ষকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, শুরায়ী নেজামের অধীনে শুধুমাত্র এক পর্বের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে, সাদপন্থীদের ইজতেমা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পূর্বঘোষিত তারিখে সাদপন্থীদের ইজতেমা হবে না। এখন ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রয়ারি স্বাদপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
এদিকে কহর দড়িয়ার পাড় খ্যাত টঙ্গীর তুরাগ নদর তীরে বিশ্ব ইজতেমাকে সামনে রেখে পুরোদমে চলছে ময়দান প্রস্তুতির কাজ। বাঁশের খুঁটি দিয়ে শামিয়ানা টাঙ্গানোসহ ময়দানের চারপাশে পানির চৌবাচ্চা এবং টয়লেটগুলো পরিষ্কার করা হয়েছে। ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি খিত্তার পাশে প্রস্তুুত করা হয়েছে মূল বয়ানমঞ্চ। ময়দানের আব্যন্তরীন সড়কগুলোর সংস্কার কাজ করছে সিটি কর্পোরেশন।
পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে শূরায়ে নেজামের অনুসারীদের বিশ্ব ইজতেমা। শুক্রবার ইজতেমা ময়দানে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ গাজীপুর, ঢাকা ও আশপাশের এলাকা থেকে এসে দলে দলে ভাগ হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। নিচু জমি ভরাট, সামিয়ানা টানানো ও পয়ঃনিষ্কাশনের কাজ চলছে দ্রুত গতিতে। ইজতেমা ময়দানে নিরবিচ্ছিন্ন বিদুৎ, মাইক ও মঞ্চ তৈরির কাজ চলছে।
সেনাবাহিনীর তত্বাবধানে নির্মাণ হচ্ছে ভাসমান পল্টুন ব্রিজ। আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে ইজতেমা ময়দানের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে ১৫টি ওয়াচ টাওয়ার। ইজতেমা ময়দানে প্রবেশের প্রতিটা ফটকে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি রাখা হবে সাদা পোশাকের পুলিশি টহল।
এছাড়াও র‌্যাব, নৌ পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এসব কাজ শেষ হলেই বিশাল মাঠের বিভিন্ন পয়েন্টে লাগানো হবে বৈদ্যুতিক তার ও বাতি।
বিশ্ব ইজতেমা সফল করতে, নানান পদক্ষেপ নিয়েছেন তাবলীগ জামাতের মুরুব্বীরা। ইজতেমার শুরুর আগেই সব কাজ সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ইজতেমা ময়দানে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে তাবলীগ অনুসারী মুসল্লিরা এবং আখেরি মোনাজাত পর্যন্ত একাজ চালিয়ে যাবেন। শুরায়ী নেজামের মুরব্বিদের তত্ত্বাবধানে আসন্ন বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। তার মধ্যে ৩১ জানুয়ারী ০২ ফেব্রুয়ারী ১ম র্পবে ৩৩টি জেলা ও ০৩ ফেব্রয়ারী থেকে ০৫ ফেব্রয়ারী ২য় র্পব অনুিষ্ঠত হবে। তিনি আরো জানান, এরই মধ্যে বিদেশি মেহমানরা ইজতেমা স্থলে আসতে শুরু করেছেন।
উল্লেখ্য সরকারি নির্দেশনা অনুযায়ী ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts