বিএমপি এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বিএমপি এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

১০ January ২০২৫ Friday ৬:৪৩:০৯ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বিএমপি এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

এ সময় ওপেন হাউজ ডে’তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলেপুলিশ কমিশনার ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে’তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ মশিউর রহমান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির শিকদারসহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts