বার্ষিক ফি নেই প্রাইম ব্যাংকের জিরো ক্রেডিট কার্ডে, টাকা বাঁচানোর আরও সুবিধা আছে

বার্ষিক ফি নেই প্রাইম ব্যাংকের জিরো ক্রেডিট কার্ডে, টাকা বাঁচানোর আরও সুবিধা আছে

এই কার্ডের প্রধান সুবিধা হলো এটি দেশের প্রথম চার্জ বা মাশুলমুক্ত ক্রেডিট কার্ড। যেখানে অন্যান্য ব্যাংকের কার্ড ব্যবহার করলে নানা ধরনের চার্জ গুনতে হয়। প্রথমত, এই কার্ডে কোনো ইস্যু ফি নেই এবং কার্ড পেতে আপনাকে কোনো ফি দিতে হবে না। কোনো বার্ষিক ফি নেই এবং অন্য ব্যাংকগুলো বার্ষিক ফি মওকুফের জন্য নির্দিষ্টসংখ্যক লেনদেনের শর্ত দেয়।

এই কার্ড থেকে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে অর্থ স্থানান্তরে কোনো চার্জ দিতে হবে না। কোনো এসএমএস অ্যালার্ট চার্জ নেই। ফলে লেনদেনের জন্য পাওয়া এসএমএস অ্যালার্টের জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না। কোনো স্টেটমেন্ট ফি নেই। কোনো ইএমআই প্রসেসিং ফি নেই। কোনো ওভার লিমিট ফি নেই। অর্থাৎ যদি আপনি আপনার ক্রেডিট সীমা অতিক্রম করেন, তাহলে আপনাকে ওভার লিমিট ফি চার্জ করা হবে না।

কার্ডটি ভিসা ব্র্যান্ডের ও দ্বৈত মুদ্রার, যা আপনাকে দেশে ও বিদেশে উভয় স্থানে অর্থ খরচ করার অনুমতি দেবে। প্রতি ৫০ টাকা খরচে আপনি একটি রিওয়ার্ড পয়েন্ট অর্জন করবেন। এই রিওয়ার্ড পয়েন্টগুলো নগদেও রূপান্তর করা যায়। কার্ডটি এটিএম থেকে নগদ উত্তোলন ও পয়েন্ট অব সেল (পিওএস) লেনদেনের জন্য ব্যবহার করা যেতে পারে।

Explore More Districts