বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

২৮ November ২০২৪ Thursday ৭:০৮:৪৯ PM

Print this E-mail this


বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে এক ব্যবসায়ীকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সন্ধায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮নভেম্বর) বিকালে উপজেলার বাবুগঞ্জ বাজার মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মা কালী ষ্টোর মালিক রতন কুমার ঘরামীকে চার হাজার টাকা জরিমানা করেন। এসময় কয়টি দোকানে মূল্য তালিকা সঠিক ভাবে না থাকায় সতর্কতা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। বাজার মনিটরিং কার্যক্রম চলাকালে কোনো অনিয়ম বা অপরাধ দেখলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার মনিটরিংসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





পদত্যাগ না করায় বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

রিমান্ড শেষে কারাগারে মঈন আব্দুল্লাহ

বরিশাল নগরীতে চুরির মহোৎসব:নিরব প্রশাসন

কীর্তনখোলা নদীর তীরে লাখো মুসল্লির কলরবে শুরু চরমোনাইয়ের মাহফিল

মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

Explore More Districts