| ১ August ২০২৬ Saturday ৯:৫৭:৩১ PM | |
নিজস্ব প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের ব্রাহ্মন্দিয়া গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মাহবুবুর রহমান, আবু নাঈম, নিলুফা বেগম ও আব্দুল খালেক মোল্লা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী ফারুক হোসেন মোল্লা ও তার পরিবারের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগে বলা হয়, শুক্রবার সকালে পৈতৃক জমিতে ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষ তাদের বাধা দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

