পটুয়াখালীর বাউফল উপজেলায় অসহায়, দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আর্থিক অনুদান ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন উপস্থিত থেকে ৪শ ২০জনের মাঝে বিতরন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমানসহ প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)