বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ঢাকায় আসছেন বাবর আজম ও খুররাম শাহজাদ – DesheBideshe

বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ঢাকায় আসছেন বাবর আজম ও খুররাম শাহজাদ – DesheBideshe



বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ঢাকায় আসছেন বাবর আজম ও খুররাম শাহজাদ – DesheBideshe

ঢাকা, ৪ মে – পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণ শেষে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাবর আজম ও খুররাম শাহজাদ। পেশোয়ার জালমির হয়ে শিরোপা জয়ের লড়াই শেষ করে তারা এখন জাতীয় দলের মিশনে যোগ দিচ্ছেন।

পিএসএলের ব্যস্ততার কারণে বাবর ও খুররাম দলের সাথে আগেই যোগ দিতে পারেননি। তাদের সাথে টেস্ট দলের বেশ কয়েকজন সাপোর্ট স্টাফও এই সফরে আসছেন। সোমবার টেস্ট সিরিজকে সামনে রেখে ঢাকায় অনুশীলন করবে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ মে।

এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান স্কোয়াডে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রাখা হয়েছে। স্কোয়াডে বাবর আজম ছাড়াও আব্দুল্লাহ শফিক, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন।

বাংলাদেশ সফরের জন্য সাবেক টেস্ট অধিনায়ক সরফরাজ আহমেদকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আসাদ শফিক ও উমর গুল যথাক্রমে ব্যাটিং ও বোলিং কোচের দায়িত্ব পালন করবেন।

এস এম/ ৪ মে ২০২৬



Explore More Districts