বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: আখতার হোসেন

বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: আখতার হোসেন

বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন এনসিপির সদস্যসচিব ও বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

আখতার হোসেন বলেন, ‘স্বৈরাচারের দোসরেরা নানাভাবে জুলাই গণ-অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা সাংবাদিক, চিত্রনায়িকা ও মডেল পরিচয়ে এসে জুলাইয়ের শহীদদের অপমান করছে এবং গণহত্যাকারীদের পক্ষ নিয়েছে। যারা জুলাই গণহত্যা অস্বীকার করতে চায়, তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি ও বেইমানি করছে।’ সরকার যেন তাদের আইনের আওতায় এনে বিচার কার্যকর করে, সেই দাবিও জানান তিনি।

Explore More Districts