বরিশাল-৩: জাতীয় পার্টির ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, একক প্রার্থী টিপু

বরিশাল-৩: জাতীয় পার্টির ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, একক প্রার্থী টিপু

২১ January ২০২৬ Wednesday ১২:৪৩:১৬ AM

Print this E-mail this


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশাল-৩: জাতীয় পার্টির ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, একক প্রার্থী টিপু

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. ইকবাল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, দলীয় সিদ্ধান্তের আলোকে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সঙ্গে নির্বাচনে টিপুর পক্ষে মাঠে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এই দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির একক মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্ত হলেন আলহাজ গোলাম কিবরিয়া টিপু।

এদিকে বরিশাল-৩ আসনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, তারা হলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী আজমুল হাসান জিহাদ।

বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. খাইরুল সুমন বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts