বরিশালে বিক্ষোভের পর আলোচিত স*ন্ত্রা*সী মিল্টন গ্রেপ্তার

বরিশালে বিক্ষোভের পর আলোচিত স*ন্ত্রা*সী মিল্টন গ্রেপ্তার

১৯ April ২০২৬ Sunday ১২:১৩:৫০ AM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

বরিশালে বিক্ষোভের পর আলোচিত স*ন্ত্রা*সী মিল্টন গ্রেপ্তার

বরিশালে চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও হত্যা মামলার আসামি রিয়াজ উদ্দিন খান মিল্টনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনের পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নগরীর কাউনিয়া থানার সামনে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা থানার সামনে অবস্থান নিয়ে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একপর্যায়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন।

এলাকাবাসীর অভিযোগ, নতুন বাজার এলাকার বাগানবাড়ি এলাকার বাসিন্দা মিল্টন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ব্যবসায়ী লিটু হত্যা মামলারও তিনি আসামি। সম্প্রতি জামিনে বের হওয়ার পর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়রা জানান, একাধিকবার থানায় অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত তারা বিক্ষোভে নামতে বাধ্য হন। পরে পুলিশের বিশেষ অভিযানে কাউনিয়া এলাকার একটি বাড়ি থেকে মিল্টনকে গ্রেপ্তার করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকাবাসীর অভিযোগ ও লিটু হত্যা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর মিল্টন অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts