নিজস্ব প্রতিনিধি: ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্টস (DSTS) অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে University of Asia Pacific-এর শিক্ষার্থী ডিএম রিফাতকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আল সাকিব রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন— কবি নজরুল ইসলাম কলেজ-এর মাহবুব রাব্বী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর আসিফ হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহসান নাঈম ও আশরাফুল ইসলাম।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিকুল ইসলাম, ফৈজিয়া হক অপর্ণা, তানজিল নূর তামিম ও মোঃ সাঈদ মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মেহেদি হাসান, মোঃ সোহাগ মিয়া, মদিনাতুন কানন ঋতু ও লাবিবা তাহসিন লিজা।
সদ্য বিদায়ী সভাপতি খলিলুল্লাহ পল্লব জানান, প্রার্থীদের পূর্ববর্তী কাজের মূল্যায়ন, অ্যালামনাইদের সর্বসম্মত মতামত এবং প্রেজেন্টেশনের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি ডিএসটিএস-কে আরও গতিশীল ও প্রাণবন্ত করে তুলবে।
নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা সখীপুরের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করা, কলেজ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের স্কিল উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ফরিদ হাসান জানান, একটিভ শিক্ষার্থীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


