বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট

বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট

২ August ২০২৬ Sunday ৯:২২:১০ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে বাস ধর্মঘট করছে শ্রমিকরা। এ কারণে চরকাউয়া থেকে অভ্যন্তরীণ ৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার (০২ আগস্ট) সকাল থেকে চরকাউয়া টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে চরকাউয়া বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রয়েছে।

চরকাউয়া উনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মিপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ৬টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এখান থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে। বাস বন্ধ থাকায় দূর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, ৫ আগস্টের পর থেকে চরকাউয়া বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কোন ধরনের নির্বাচন হয়নি। পূর্বের কমিটি দিয়ে এখনো পরিচালনা করা হচ্ছে। শ্রমিক নেতাদের কর্তৃক শ্রমিকদের মারধরসহ নানা ধরনের হয়রানির শিকার হয়ে তারা বাস ধর্মঘট দিতে বাধ্য হয়েছেন।

এদিকে, সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ, বাস বন্ধ থাকায় মোটরসাইকেল, রিকশা-ভ্যান যোগে ঝুকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। সেই সুযোগে বাড়তি ভাড়া হাতিয়ে নিচ্ছেন ছোট গণপরিবহনের চালকরা। এ কারণে বাস শ্রমিকদের সংকট দ্রুত সমাধান দাবি করেছেন যাত্রীরা।

চরকাউয়া বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুম মজুমদার বলেন, ‘আমরা মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি জানাচ্ছি। যারা এখন দায়িত্বে আছে তারা বিগত ফ্যাসিস্ট আমলের লোক। তারা শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন করছে। আমরা তাদের চাই না। নির্বাচনের মাধ্যমে যারাই দায়িত্বে আসুক তাদের নেতৃত্ব আমরা মেন নিব।’

চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বলেন, ‘শ্রমিকরা তাদের ইউনিয়নের নির্বাচনের জন্য ধর্মঘট করেছে। মালিক সমিতির বিষয় তাদের না। আমরা শ্রমিকদের নিয়ে বসে বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts