বরগুনায় প্রাইভেট কার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বরগুনায় প্রাইভেট কার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

৭ October ২০২৬ Wednesday ৭:২৫:২৯ PM

Print this E-mail this


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় প্রাইভেট কার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বরগুনা সদরে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে বরগুনা-বাকেরগঞ্জ সড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সোনারবাংলা এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) লোগো লাগানো একটি প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরেকজনকে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ৯৯৯-এ কল পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও অটোরিকশাটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর প্রাইভেট কারটির চালক ও যাত্রীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাঁদের সন্ধানে পুলিশ কাজ করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts