বরগুনায় আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

বরগুনায় আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

১৯ November ২০২৬ Thursday ৫:০৬:১৮ PM

Print this E-mail this


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও জেলা আওয়ামী লীগ নেতা এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) রাতে বরগুনা পৌরশহরের সরকারি মহিলা কলেজের পেছনে চরকলোনী এলাকায় ওই নেতার বাড়িতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বরগুনার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় পৌর শহরের চরকলোনী এলাকায় আওয়ামী লীগ নেতা এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দেখতে পায় তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, টহল চলাকালে ওই বাড়িতে আগুন দেখা যায়। কে বা কারা অথবা অন্য কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts